ইউআইইউতে বিবিএ এবং বিবিএ ইন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত - ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
DOI
Abstract
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এবং বিবিএ ইন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের পুনর্মিলনী। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে পুনর্মিলনীর আয়োজন করে বিবিএ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. চোধুরী মোফিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. হাসনান আহমেদ, রেজিস্ট্রারার এ এস এম সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাবেক চারশ শিক্ষার্থী অংশগ্রহন করে।
উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘বিভিএ বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সেই সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অবকাঠামোগত উন্নয়নেও। আশা করছি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই পুর্নমিলনীর মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন তৈরির মাধ্যমে ইউআইইউ ও দেশের জন্য কাজ করে যাবে।’
স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনী।
